পকেটে বিচারের টাকা, পেটে পশুর ক্ষুধা: নরসিংদীর সেই আমেনা আর নেই, কাঠগড়ায় প্রভাবশালীরা
নরসিংদীতে কিশোরীকে গণধর্ষণের পর নির্মম হত্যা: বিএনপি নেতাসহ গ্রেফতার
কামাল হোসেন প্রধান নরসিংদী জেলানরসিংদীর সদর উপজেলার মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক অসহায় বাবার কাছ থেকে কিশোরী কন্যাকে ছিনিয়ে নিয়ে পুনরায় গণধর্ষণ ও হত্যার ঘটনায় শিউরে উঠেছে দেশবাসী। গত ১৫ দিন ধরে চলা এই পাশবিক নির্যাতনের পর অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি রাতে নিহত কিশোরী আমেনা বেগমের (১৫) মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে মহিষাশুড়া ইউনিয়নের বিএনপি নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন: আহম্মদ আলী দেওয়ান, মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ইমরান দেওয়ান আহম্মদ আলী দেওয়ানের পুত্র, মোহাম্মদ আইয়ুব, প্রধান ধর্ষক নূরার চাচাতো ভাই এবায়েদুল্লাহ, মোঃ গাফ্ফার মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জন মিলে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগী পরিবার এই জঘন্য অপরাধের বিচার চাইলে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সাথে আর্থিক রফাদফা করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই উল্টো কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
বিচারের পরিবর্তে প্রশ্রয় পেয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা ভুক্তভোগী কিশোরীকে তার বাবার কোল থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পুনরায় গণধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করে মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে ঢাকা রেঞ্জের ডিআইজি, নরসিংদীর পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রভাবশালী এই অপরাধীরা যেন টাকার বিনিময়ে বা রাজনৈতিক ছত্রছায়ায় আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। তারা এই 'একবিংশ শতাব্দীর কারবালা' সদৃশ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।