ফলো করুন
অপরাধ

রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান: বিদেশি রিভলবার ও শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

ছবি:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, পুরাতন ফুদকিপাড়া এলাকায় কিছু ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।


পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের বস্তা এবং একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে তল্লাশি করলে কাপড়ে মোড়ানো অবস্থায় নিচের আলামতগুলো পাওয়া যায়:

০১টি বিদেশি রিভলবার

০১টি ওয়ান শুটারগান

০২টি এয়ারগান

২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি


র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও