বেনাপোলে ১৬০০ পিস ট্যাবলেটসহ ভারতীয় চালক আটক
মনির হোসেন বেনাপোল
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১৬০০ পিস নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস দল বন্দরের কার্গো টার্মিনালে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ট্রাক চালকের নাম আনার গাজী (৪৫)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। আটককৃত চালক এবং জব্দকৃত মাদকের চালানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।