ফলো করুন
অপরাধ

সাফিনা পার্কে ছাত্রের মৃত্যু: পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

ছবি:

রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে শিক্ষা সফরে এসে আবিদ আহনাফ সোয়াদ (১৫) নামে এক নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পার্কের ‘ওয়াটার ওয়েভ পুলে’ গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার ছাত্র এবং বগুড়া শহরের আবু হাসিবের একমাত্র সন্তান।



মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ, সোয়াদ নিখোঁজ হওয়ার পর পার্ক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা প্রায় দুই ঘণ্টা বিষয়টি আমলে নেয়নি। উদ্ধারকর্মী বা লাইফগার্ড না থাকায় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পুল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



সোয়াদের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, সাফিনা পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এর আগেও এখানে নানা অনিয়ম ও দুর্ঘটনার অভিযোগ উঠলেও প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে তা ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পার্কের এমডি মিজানুর রহমান মিজানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।



গোদাগাড়ী মডেল থানার ওসি মো. হাসান বাসির জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পার্ক কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও