ফলো করুন
অপরাধ

ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী হামলা: যুবকের শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা

ছবি:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশগ্রামে একটি সালিশ বৈঠক চলাকালে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় আয়মন আহমেদ নামে এক যুবকের গলার শ্বাসনালী ধারালো অস্ত্র দিয়ে কেটে প্রাণে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



​স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক লাভলু মিয়ার ছেলে আলামিনের সাথে একই গ্রামের পুতুল মিয়ার ছেলে রুমনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল সন্ধ্যায় মাইজগাঁও রেলস্টেশন এলাকায় আলামিনকে মারধর করে অতিরিক্ত টাকা দাবি করার অভিযোগ ওঠে রুমনের বিরুদ্ধে।



​টাকা সংক্রান্ত এই বিরোধটি স্থানীয়ভাবে মীমাংসার লক্ষ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফুলসার টিলা সড়কের মঞ্জিল মিয়ার চায়ের দোকানে একটি সালিশ বৈঠক বসে। অভিযোগ উঠেছে, সালিশ চলাকালেই পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা মূল লক্ষ্য আলামিনকে না পেয়ে তাঁর ফুফাতো ভাই আয়মন আহমেদের ওপর চড়াও হয়।



​প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আয়মনের গলায় আঘাত করলে তাঁর শ্বাসনালী মারাত্মকভাবে কেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।



​এই নৃশংস ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও