ফলো করুন
অপরাধ

রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান: ২৪ ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। পৃথক দুটি অভিযানে ২৪টি তাজা ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলিট ফোর্সটি।



: র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৩:০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক সেগুলো জব্দ করা হয়।



একই রাতে পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০টি অস্ত্রের তালিকায় রয়েছে ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।



র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ধারণা করা হচ্ছে—আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে কিংবা এলাকায় আতঙ্ক ছড়িয়ে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই অস্ত্র ও ককটেল মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও