রাজশাহীতে র্যাবের অ্যাকশন: ২ হাজার পিস ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ কারবারি পাকড়াও
মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার (১ মার্চ) রাতে নগরীর দাশপুকুর মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
মোঃ সিয়াম ইসলাম (২৭), পিতা- মোঃ নুর আলম, সাং- দাশপুকুর বউ বাজার।
মোঃ রশিদ মিয়া (৪৫), পিতা- মৃত মনতাজ মিয়া, সাং- নতুন বিল সিমলা।
গ্রেফতারকৃত উভয়ই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার স্থায়ী বাসিন্দা।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজপাড়া থানাধীন দাশপুকুর মোড় এলাকায় বড় ধরনের মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ৭:৪০ ঘটিকায় দাশপুকুর রেললাইন সংলগ্ন 'মেসার্স মনি কন্সট্রাকশন'-এর ডকইয়ার্ড মাঠে ঝটিকা অভিযান চালায় র্যাব।
অভিযানকালে আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়: ট্যাপেন্টাডল ট্যাবলেট: ২,২৯৯ পিস ইয়াবা: ২১৫ পিস গাঁজা: ৮০ গ্রাম নগদ টাকা: ২,২০০/-
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ মরণঘাতী মাদক নিজেদের কাছে মজুত রেখেছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের মূল উৎপাটন ও অপরাধ দমনে তাদের এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।