ভালুকা-গফরগাঁও সড়কে র্যাবের তল্লাশি; পিকআপ থেকে ২০ কেজি গাঁজা জব্দ
আফরোজা আক্তার জবা ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি পিকআপ গাড়ি এবং এর চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শনিবার (১৫ আগস্ট) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে বাহিনীর একটি চৌকস দল।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারা যায় ভালুকা-গফরগাঁও সড়ক ব্যবহার করে মাদকের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি প্রথমে ভালুকা উপজেলার বিরুনীয়া মোড় এলাকায় সড়ক অবরোধ করে সন্দেহভাজন পিকআপ গাড়িটি আটক করে। পরবর্তীতে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে নিয়ে গাড়িটিতে পুনরায় নিখুঁত তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপের ভেতরে কৌশলে রাখা প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ এবং এর চালককে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪-এর এডিশনাল এসপি শামছুজ্জামান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজার বড় একটি চালান জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ময়মনসিংহে র্যাব-১৪ সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হবে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।