যৌতুক মামলার রায় শুনেই ছিলেন পলাতক; অবশেষে র্যাবের খাঁচায় হারুন
মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহীর গোদাগাড়ীতে এক বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব-৫। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি র্যাবের জালে ধরা পড়লেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৯ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭:১৫ মিনিটের দিকে র্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন 'সারবাংলা ইকো পার্ক' এলাকায় এই অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হারুনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে একটি মামলা ছিল। উক্ত মামলায় আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ০৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত হারুনকে রাতেই আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।