ফলো করুন
অপরাধ

বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলা: মহসিনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক হওয়া চিহ্নিত মাদক কারবারি মহসিনকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।



​গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মহসিন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে।



​মামলার রায় নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিবিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।



​নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মহসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।



​এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই চূড়ান্ত রায় প্রদান করেন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও