ফলো করুন
অপরাধ

রংপুরে শিক্ষা কর্মকর্তাকে 'উপহার' দিতে গিয়ে ধরা: ৮ লাখ টাকাসহ সাবেক শিক্ষক আটক

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

রংপুরে এক শিক্ষা কর্মকর্তাকে ‘উপহারের প্যাকেটে’ মুড়িয়ে ৮ লাখ টাকা ঘুষ দিতে এসে মাইদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির তদবির করতে এসে বুধবার (১৫ এপ্রিল) এই চাঞ্চল্যকর ঘটনার সময় তাঁকে হাতে-নাতে আটক করা হয়।



​আটক মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা। তিনি নিজেকে স্থানীয় একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন।



​প্রাথমিক সূত্রে জানা যায়, কুড়িগ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি রংপুর আঞ্চলিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি একটি আকর্ষণীয় ‘উপহারের প্যাকেট’ কর্মকর্তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় প্যাকেটটি খুলে দেখা যায় তাতে সুকৌশলে মোড়ানো রয়েছে নগদ ৮ লাখ টাকা।



​ঘুষ প্রদানের চেষ্টার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকাসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। ​শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দাপ্তরিক কাজে স্বচ্ছতা বজায় রাখতে এমন অনৈতিক প্রচেষ্টার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও