ফলো করুন
অপরাধ

বেনাপোল ও আমড়াখালী চেকপোস্টে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ শাড়ি ও প্রসাধন সামগ্রী আটক

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।



গতকাল রবিবার (৩০ আগস্ট) বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশি চালিয়ে এসব মালামাল আটক করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।



​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য আনার গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির দুটি টিম চেকপোস্টে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বিজিবি সদস্যরা ১১২ পিস ভারতীয় দামি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ৩ কেজি কিসমিস, ২.৫ কেজি জিরা, ৪৭টি চকলেট এবং ৪৪৩টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রীসহ বিপুল পরিমাণ সোন পাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম জব্দ করেন। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।



​অভিযানের সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, "দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান রোধে বিজিবির বিশেষ কৌশলগত পরিকল্পনা, কঠোর গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।



​তিনি আরও বলেন, "এরই ধারাবাহিকতায় আমাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত রক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও