ফলো করুন
অপরাধ

ভোররাতের অভিযানে বালিয়াডাঙ্গীতে বিপুল ইয়াবাসহ দুই কারবারি আটক; মোটরসাইকেল জব্দ

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

​গতকাল বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।



গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ি গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে আলিমুদ্দীন (৪৫) এবং একই গ্রামের সুভহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।



​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেলতলা মাদ্রাসা বাজার এলাকায় বালিয়াডাঙ্গী থানার একটি চৌকস দল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁদের হেফাজত থেকে বিশেষ কৌশলে রাখা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।



​বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ​মাদকের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নে বালিয়াডাঙ্গী থানা-পুলিশের এমন কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও