ফলো করুন
অপরাধ

জায়গা-জমির বিরোধে মুরাদনগরে সৎ ভাইয়ের পৈশাচিক হামলা; হাসপাতালে কাতরাচ্ছেন ভুক্তভোগী

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

কুমিল্লার মুরাদনগরে কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের হামলায় মোর্শেদ আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত মোর্শেদ আলম ও অভিযুক্ত হামলাকারী মহিন উভয়ই ওই গ্রামের মৃত মোঃ খোরশেদ আলমের ছেলে।



​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মোর্শেদ আলমের সঙ্গে তাঁর সৎ ভাই মোঃ মহিনের দীর্ঘ দিন ধরে জায়গা-সম্পত্তি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন বিকেলে মোর্শেদের স্ত্রী পারুল আক্তার বাড়ির আঙিনায় দড়ি বেঁধে একটি কম্বল শুকাতে দেন। এতে বিবাদী মহিনের পরিবারের সদস্যরা তীব্র আপত্তি জানিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।



​গালিগালাজের বিষয়ে মোর্শেদ আলম জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মোঃ মহিন ক্ষিপ্ত হয়ে মোর্শেদের ওপর অতর্কিত হামলা চালান। অভিযুক্ত মহিন এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি ইট দিয়ে সজোরে আঘাত করলে মোর্শেদের কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হয়। তাঁর চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মহিন ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।



​এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও