ফলো করুন
অপরাধ

পৌর সদরে প্রশাসনের হানা: মাদক সেবনের দায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের অপরাধে দুলাল রবি দাস (৪৬) নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।



​ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক অভিযুক্তকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দুলাল রবি দাস ভালুকা পৌর সদরের ৩নং ওয়ার্ডের মুচারভিটা এলাকার মৃত রমেশ রবিদাসের ছেলে।



​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়েছিল। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও