ফলো করুন
অপরাধ

সমীবাদ বাজারে পাহারা বসিয়ে তৈরি হচ্ছিল আগ্নেয়াস্ত্র: হাতেনাতে গ্রেফতার ১, আলামত জব্দ

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

নরসিংদীর রায়পুরায় পুলিশ বাহিনীর এক সফল অভিযানে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মোঃ সাব্বির হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।



গত সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটে উপজেলার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতা ও পুলিশের যৌথ সহায়তায় তাঁকে আটক করা হয়।



গ্রেফতারকৃত সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বড়িকান্দি (মোল্লাবাড়ী) গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়পুরা থানার সমীবাদ গ্রামে তাঁর মামার বাড়িতে বসবাস করে আসছিলেন।



পুলিশ সূত্রে জানা যায়, সমীবাদ বাজারে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্র সঙ্গে নিয়ে অবস্থান করছে এবং পাহারা বসিয়ে অস্ত্র তৈরি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপারের দিক-নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান পরিকল্পনা করা হয়।



রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের যৌথ নেতৃত্বে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্র্র যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সমীবাদ বাজারস্থ জনৈক খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে সাব্বিরকে হাতেনাতে আটক করা হয়।



গ্রেফতারকৃত সাব্বিরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র তৈরির নিচে উল্লেখিত সরঞ্জামসমূহ উদ্ধার করা হয়: ২৬ ইঞ্চি, ৬ ইঞ্চি ও ৩ ইঞ্চি লম্বা ৩টি লোহার পাইপ এবং ১টি ৯ ইঞ্চি চ্যাপ্টা লোহার পাইপ। বিভিন্ন আকারের ৪টি লোহার স্প্রিং (১৮ ইঞ্চি, ১৫ ইঞ্চি এবং ১.৭৫ ইঞ্চির দুটি)। ৩টি ১২ ইঞ্চি লম্বা হেক্সো ব্লেড ও ২টি লোহার পাত। ১৭টি বিভিন্ন আকৃতির লোহার টুকরা। ৬টি বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের বিট/মাথা। ২টি ট্রিগার সদৃশ লোহা, ১টি ফায়ার করা শটগানের কার্তুজ ও ১টি স্মার্টফোন।



রায়পুরা থানার পুলিশ জানায়, চরাঞ্চলের উক্ত এলাকার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় পুলিশের জোরালো নজরদারি অব্যাহত রাখা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও