বেনাপোলে ২১ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
মোঃ মনির হোসেন বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।