ফলো করুন
অপরাধ

রাণীশংকৈলে ইউএনও-এর অভিযান: মাদক কারবারি আয়েশার কারাদণ্ড, মাদকসেবীও জেলে

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্যাপেন্টাডোল ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাতেনাতে আটক অপর এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।



​গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।



​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।



​পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভপুর গ্রামের মোছা. আয়েশা আক্তারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।একই স্থানে মাদক সেবনরত অবস্থায় সোহাগ আলী (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।



​পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আয়েশা আক্তারকে ৩ মাসের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আলামতসহ হাতেনাতে আটক সোহাগ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।



​রাণীশংকৈল থানা পুলিশের সহায়তায় চালানো এ অভিযানে জব্দকৃত সব মাদকদ্রব্য আলামত হিসেবে সংরক্ষণ ও ধ্বংস করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।



​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও