শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন; স্বাস্থ্য কমপ্লেক্সে সুধীজনদের আলোচনা সভা
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি (নরসিংদী)
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া) উপজেলা কৃষি কর্মকর্তা মহসিনা জান্নাত তোরণ
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর শিবপুর উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি শেখ আব্দুল কাইয়ুম প্রমুখ।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।