ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রশান্ত চক্রবর্তী-এর সভাপতিত্বে সভায় আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতি প্রশান্ত চক্রবর্তী বলেন, "মহান ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এই দিনটি আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাই দিনটি পালনে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।