ফলো করুন
বাংলাদেশ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক ঝংকারে ১৪৩৩-কে বরণ করল শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

এসো হে বৈশাখ, এসো, এসো…”—এই চিরচেনা আহ্বানে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিয়েছে শাপলা কালচারাল স্কুল ও আয়েশা হাজেরা মডেল স্কুল। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।



​মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। রঙিন পোশাক, ব্যানার-ফেস্টুন ও বাঙালির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।



​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা হাজেরা মডেল স্কুলের অধ্যক্ষ জনাবা সানজিদা রহমান

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোহসিন আলী বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, "নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য হৃদয়ে ধারণ করতে হবে। এ ধরনের উৎসব আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।



​সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতি উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মাঝে বাঙালির নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।



​নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশার মধ্য দিয়েই শেষ হয় দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও