ফলো করুন
বাংলাদেশ

অলি-গলিতে ব্যাটারি রিকশা চলাচলে অনুমতির প্রার্থনা; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চালক-মালিক ঐক্য পরিষদ

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

চট্টগ্রাম মহানগরীর অলি-গলিতে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলে বাধা দূর করা এবং আটককৃত যানবাহনগুলো ছেড়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর মাধ্যমে 'চট্টগ্রাম মহানগর ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা চালক-মালিক ঐক্য পরিষদ' এই স্মারকলিপি পেশ করেন।


স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, ব্যাটারি চালিত রিকশাগুলো মূলত মহানগরীর অলি-গলিতে চলাচল করে সাধারণ মানুষের যাতায়াত সহজ করছে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জানান যে, বর্তমানে এসব যানবাহন চলাচলে প্রশাসনিক বাধা সৃষ্টি করা হচ্ছে এবং অনেক রিকশা আটক করা হচ্ছে, যার ফলে চালক ও মালিকরা মানবেতর জীবন যাপন করছেন। স্মারকলিপিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে এসব যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।



স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী সহ-সভাপতি আবদুর রব, মোহাম্মদ শফিক ও মোহাম্মদ ইসমাইল অর্থ-সম্পাদক নুরুল আলম মুন্না সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার উজ জামান, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ হানিফ, রাশেদুল ইসলাম সরকার ও এম.এইচ শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ বলেন, কয়েক হাজার পরিবার এই পেশার ওপর নির্ভরশীল। অলি-গলিতে চলাচলের অনুমতি দিলে যানজট সৃষ্টি হবে না বরং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। তারা মানবিক দিক বিবেচনা করে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও