শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় কালীগঞ্জে ওসির নববর্ষের শুভেচ্ছা
নতুন বছরের নতুন সূর্য বয়ে আনুক সুখ, শান্তি ও অনাবিল আনন্দ। কালীগঞ্জ উপজেলার সকল নাগরিককে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন — মো: জাকির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালীগঞ্জ থানা, গাজীপুর।
মোঃ মুক্তাদির হোসেন কালীগঞ্জ (গাজীপুর)গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন।
এক বার্তায় ওসি মো: জাকির হোসেন বলেন, "পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয়েছে নতুন বছরের নতুন সূর্য। নববর্ষের এই শুভক্ষণে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক। আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও উল্লেখ করেন, পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক। আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশজুড়ে যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়, তা আমাদের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করে।
শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি উপজেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা এবং জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি সকলের মঙ্গল কামনা করে বলেন, "সবাই সুস্থ ও নিরাপদে থেকে নববর্ষ উদযাপন করুন। শুভ নববর্ষ।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।