আড়াইহাজারে ধানের শীষের জনসমুদ্র: ‘চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা গড়ার অঙ্গীকার’ আজাদের
রুপা আক্তার ইন্নি নারায়ণগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আড়াইহাজার উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এই জনসভাটি শেষ পর্যন্ত বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
জনসভা শুরুর অনেক আগেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও ১২ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ সভাস্থলে সমবেত হন। বিশেষ করে ১নং বকুন্দী ওয়ার্ড থেকে যুবদল নেতা বকুল মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল ফকিরাবাড়ি থেকে শুরু হয়ে জনসভায় যোগ দিলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মিছিলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাঈম, উপজেলা বিএনপি নেতা নিজামুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসায় বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আড়াইহাজারকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না। তিনি আড়াইহাজারবাসীর জন্য তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেনঃ
স্বাস্থ্যসেবা: অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা এবং উপজেলা হাসপাতালকে আধুনিকীকরণ করা হবে।
জলাবদ্ধতা নিরসন: আড়াইহাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
কর্মসংস্থান: বেকার যুবকদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
যোগাযোগ উন্নয়ন: গ্রাম ও শহরের সংযোগ স্থাপনে নতুন রাস্তা, কালভার্ট ও ব্রিজ নির্মাণ করা হবে।
আজাদ আরও বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তির বিজয় নয়, এটি ফ্যাসিবাদ ও লুটপাটের বিরুদ্ধে একটি গণভোট। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানে ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থার পক্ষে রায় দেওয়া।” তিনি এমপি নির্বাচিত হন বা না হন, আজীবন আড়াইহাজারের মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।