ফলো করুন
রাজনীতি

গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিই সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি — মোয়াজ্জেম হোসেন আলাল

ছবি:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে এই সভার আয়োজন করা হয়।



উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আলাল আরও বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির লড়াই দীর্ঘদিনের। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত। ​



বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে কালীগঞ্জের মানুষ ফজলুল হক মিলনকে বিপুল ভোটে বিজয়ী করবে।



উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ফজলুল হক মিলন, জেলা বিএনপি নেতা খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন) এবং উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভাটি স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও