ফলো করুন
রাজনীতি

ঈদগাঁওতে শহীদুল আলম বাহাদুরের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা

ছবি:

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দাঁড়ি পাল্লা এবং ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার লক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে এবং চাঁদাবাজ-লুটপাটকারীদের রুখে দিতে এই ব্যালট বিপ্লব অপরিহার্য।



রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে "চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ" স্লোগানে ঐতিহাসিক ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে গিয়ে এক বিশাল পথসভায় মিলিত হয়। এসময় খোলা যানবাহনে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থকের অভিবাদন গ্রহণ করেন জোট মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর।



পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, "ন্যায়, ইনসাফ ও সাম্যের রাষ্ট্র গঠনে দাঁড়ি পাল্লার বিকল্প নেই। ১১ দলীয় জোট সরকার গঠনের সুযোগ পেলে দেশ থেকে চিরতরে টেন্ডারবাজি ও চাঁদাবাজি নির্মূল করা হবে। একইসাথে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে চলমান সংস্কারের পথকে সুপ্রসন্ন করার আহ্বান জানান তিনি।



প্রধান বক্তা ও প্রার্থী শহীদুল আলম (ভিপি বাহাদুর) বলেন, "২৪-এর জুলাই-আগস্টের চেতনার আলোকে পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।" অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস, এম, ফরহাদ তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।



মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে এবি পার্টির জাহাঙ্গীর কাসেম, খেলাফত মজলিসের মাওলানা জুনায়েদ মাহমুদ শাহেদসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভার অন্যতম বিশেষ মুহূর্ত ছিল বিএনপি নেতা কামাল আহমদ সওদাগরের জামায়াতে যোগদান। তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে দাঁড়ি পাল্লা প্রতীক উপহার দিয়ে জোটের সাথে একাত্মতা ঘোষণা করেন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও