ফলো করুন
রাজনীতি

গাজীপুর-৫ আসনে মো. খায়রুল হাসানের ১০ দফার ইশতেহার ঘোষণা

ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮, গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে ১০ দলীয় জোট সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়।



গাজীপুর-৫ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা-প্রযুক্তি নির্ভর এবং ন্যায়বিচারভিত্তিক আধুনিক জনপদে রূপান্তরের লক্ষ্যে মো. খায়রুল হাসান ১০টি প্রধান সেক্টরে তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। ইশতেহারের মূল পয়েন্টগুলো হলো:


১. সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ।

২. সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ।

৩. শিক্ষা ও সংস্কৃতি খাতের উন্নয়ন।

৪. উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

৫. অবকাঠামো ও সার্বিক উন্নয়ন।

৬. যুব ও ক্রীড়া খাতের আধুনিকায়ন।

৭. দুস্থ ও অসহায় মানুষের পুনর্বাসন।

৮. ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি।

৯. তথ্য ও প্রযুক্তি খাতের প্রসার।

১০. কৃষি, শিল্প ও বাণিজ্য খাতের যুগোপযোগী সংস্কার।



ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব শেখ একে মোতাহার হোসেন এবং বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী।



​এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন কাসেমী, জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেসুর রহমান, উপজেলা আমীর হাজী আফতাব উদ্দিন, এনসিপি নেতা মুস্তাফিজুর রহমানসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও