ফলো করুন
রাজনীতি

কালীগঞ্জে ফজলুল হক মিলনের জনসভায় ব্যবসায়ীদের ঢল: ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার

ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের সমর্থনে রাজপথে নেমেছেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে অংশ নেন।



এদিন বিকেল ৩টার দিকে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে পৌঁছায়। মিছিলে নেতৃত্ব দেন ব্যবসায়ী নেতা মো: ইউসুফ মিয়া, মো: সজিব মিয়া, মো: দেলোয়ার হোসেন, মো: সুমন, মো: রাজিব মিয়া, মো: মনির হোসেন, মো: হেলাল উদ্দিন, বিধু ঘোষ ও মো: দুলাল হোসেনসহ স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা।



ব্যবসায়ী নেতৃবৃন্দ জনসভাস্থলে পৌঁছে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সাথে সৌজন্য বিনিময় করেন। এসময় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফজলুল হক মিলনকে বিজয়ী করতে তারা মাঠে থাকবেন। তারা মনে করেন, এলাকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ও উন্নয়নের স্বার্থে ফজলুল হক মিলনের বিকল্প নেই।​



ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভায় নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও