কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নাসরিন পপির প্রচারণা
প্রতিবেদক গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের সমর্থকরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বালীগাঁও এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনসহ সর্বস্তরের মানুষের কাছে লিফলেট বিতরণ করেন। এসময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থী একেএম ফজলুল হক মিলনের জন্য দোয়া চান।
ভোট প্রার্থনার পর ৫নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। এসময় "তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক", "ভোট দিবো কিসে, ধানের শীষে", "ভিন্ন মত ভিন্ন পথ, ধানের শীষে একমত"—এমন সব গগনবিদারী স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। ২৪-এর বিপ্লব ও দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।
প্রচারণায় অংশ নেওয়া নেতারা বলেন, "তৃণমূলের মানুষের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে ধানের শীষের জয় নিশ্চিত।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।