ফলো করুন
রাজনীতি

খাগড়াছড়িতে ৫০ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দুর্গম ও সমতলের ৫০টি ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।



নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলার ৩৬টি এবং মহালছড়ি উপজেলার ১৪টি ভোটকেন্দ্রসহ মোট ৫০টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা প্রয়োজনীয় মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছান।



নির্বাচনী সরঞ্জাম পরিবহনের সময় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। বিশেষ করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর টহল দল প্রতিটি বহরকে স্কর্ট প্রদান করে দুর্গম এলাকায় কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।



সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাহাড়ের প্রতিটি জনপদে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণের দিনও কেন্দ্রগুলোতে এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও