ফলো করুন
রাজনীতি

চট্টগ্রাম-৯ আসনে জনরায় স্পষ্ট: ভবিষ্যৎ এমপি আবু সুফিয়ান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে কোতোয়ালী-বাকলিয়া (চট্টগ্রাম-৯) আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাক্তাই-খাতুনগঞ্জ, আদালত ভবন, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র এই আসনের অন্তর্ভুক্ত। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এবার এই আসনে জনরায় যেন আবু সুফিয়ানের পক্ষেই স্পষ্ট হয়ে উঠেছে।



আবু সুফিয়ান সেই পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ছাত্র রাজনীতি থেকে তৃণমূলের মানুষের সান্নিধ্যের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন। স্বৈরশাসনবিরোধী আন্দোলন এবং বিএনপির পুনর্গঠনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের পাশে তাঁর অবিচল উপস্থিতিই তাঁকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ২০২০ সালের উপনির্বাচনে তাঁর পরাজয়কে আমি ব্যক্তিগতভাবে ‘ভোটবিহীন পরাজয়’ মনে করি, যা তাঁর রাজনৈতিক সক্ষমতার মাপকাঠি হতে পারে না।



এবারের নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। তিনি সুশিক্ষিত ও সুসংগঠিত দলের প্রতিনিধি। লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা থাকলেও চট্টগ্রামের বাকলিয়া এলাকার ঐতিহাসিক ‘ধানের শীষ’ ভক্তি আবু সুফিয়ানকে জয়ের পাল্লায় এগিয়ে রাখছে। অন্যদিকে, জাতীয় পার্টির ব্যারিস্টার সানজীদ রশিদ চৌধুরী মাঠে না থাকায় সমীকরণটি আবু সুফিয়ানের জন্য আরও সহজ হয়েছে।



আবু সুফিয়ানের রাজনীতিতে হাতেখড়ি মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে। পরবর্তীতে তিনি মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। দল পুনর্গঠন ও রাজপথের আন্দোলনে তাঁর ধৈর্য ও আনুগত্য তাঁকে এক সংগ্রামী নেতায় পরিণত করেছে। কোতোয়ালী-বাকলিয়ার অলিগলিতে তাঁর সরব উপস্থিতি তাঁকে কেবল একজন প্রার্থী নয়, একজন ‘জনদরদি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।



জনাব আবু সুফিয়ান, আপনার সম্ভাব্য এই বিজয় হবে দীর্ঘ সংগ্রামের ফল। সাংবাদিক মহল ও সাধারণ মানুষের যে অকুণ্ঠ সমর্থন আপনি পেয়েছেন, তার মর্যাদা রক্ষা করবেন বলে আমরা বিশ্বাস করি। আপনি যেন ধনী বা প্রভাবশালীদের এমপি না হয়ে নিপীড়িত ও অসহায় মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে ওঠেন। আপনার এই নীতি ও সাদামাটা জীবনযাপন অটুট থাকলে ভবিষ্যতে আপনি শুধু এমপি নয়, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও আসীন হবেন—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও