ফলো করুন
অভিযোগ

নতুন বিদ্যুৎ সংযোগের নামে আস্থার ফাঁদ, টাকা হাতিয়ে গা-ঢাকা দিলেন ইলেকট্রিক মিস্ত্রি মহিন

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

চট্টগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে মহিন নামে এক ইলেকট্রিক মিস্ত্রির বিরুদ্ধে।



​টাকা পরিশোধের দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ সংযোগ না পেয়ে এবং অভিযুক্তের কোনো হদিস না পেয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।



​ভুক্তভোগীদের ভাষ্য মতে, অভিযুক্ত মহিন দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, ওয়ারিং এবং ছোটখাটো বৈদ্যুতিক মেরামতের কাজ করে আসছিলেন। নিয়মিত কাজের সুবাদে স্থানীয় গ্রাহকদের সঙ্গে তাঁর একটি বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়।



​এই আস্থার সুযোগ নিয়েই তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্ন নতুন বিদ্যুৎ সংযোগ এবং মিটার এনে দেওয়ার আশ্বাস দেন। তাঁর কথায় বিশ্বাস করে স্থানীয় প্রায় শতাধিক পরিবার ও ব্যবসায়ী নতুন সংযোগের আসায় তাঁর হাতে নগদ টাকা তুলে দেন।



​টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও কোনো গ্রাহকই বিদ্যুতের দেখা পাননি। সংযোগের বিষয়ে দেরি হওয়ার কারণ জানতে ভুক্তভোগীরা মহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি নানা বাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে গা-ঢাকা দেন।



​ভুক্তভোগীদের দাবি, প্রতারক মহিন প্রায় ১০০ জন গ্রাহকের কাছ থেকে নতুন মিটার ও সংযোগের প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা ও খোয়া যাওয়া অর্থের আনুমানিক পরিমাণ জানতে প্রশাসনিক তদন্ত দাবি করছেন তারা।



​এদিকে স্থানীয়রা ও ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ প্রশাসনের আইনি হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষন করছেন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।