ফলো করুন
আন্তর্জাতিক

লন্ডনে প্রবাসীদের বৃহৎ মিলনমেলা: ঘোষিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও সুদৃঢ় সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।



​গত ৪ সেপ্টেম্বর শুক্রবার লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে বিশিষ্টজনদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা করা হয়।



​'দল-মত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে একমাত্র পরিচয় চট্টগ্রামবাসী'—এই সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে সমবেত হন প্রবাসী চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।





​অনুষ্ঠানে বক্তারা বলেন, "চট্টগ্রাম কেবল একটি প্রশাসনিক বা ভৌগোলিক অঞ্চল নয়; এটি এক সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও অনন্য গৌরবের নাম। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে এক ছাতার নিচে নিয়ে এসে একটি ইতিহাস সৃষ্টকারী মিলনমেলা উপহার দেওয়া।



​উৎসবে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং ব্রিটিশ সমাজের কাছে চট্টগ্রামের মেজবানি সংস্কৃতি, আঞ্চলিক সংগীত, ভাষা ও কৃষ্টি তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে।



​আয়োজকরা জানান, দ্রুতই উৎসবের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে। সকলের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করবে একটি শক্তিশালী টিম। প্রবাসের মাটিতে এটি চট্টগ্রামের কৃষ্টি ও গৌরবের সবচেয়ে বড় আয়োজন হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।



​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মো. মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মীরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল চৌধুরী, শওকত ওসমান, রায়হান চৌধুরী টিটু, আলীম উল্লাহ রাহাত, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেল।



​এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরীসহ আইঅন টিভির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম সাহা ও চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজাম সশরীরে উপস্থিত হতে না পারলেও আয়োজনের সার্বিক সফলতা কামনা করে বার্তা প্রদান করেছেন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।