ফলো করুন
নিখোঁজ

চট্টগ্রামে বন্দর থানা এলাকা থেকে কিশোরী কৃষ্ণা দে নিখোঁজ: সন্ধান পেতে পরিবারের আকুতি

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ২নং মাইলের মাথা এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৯ অক্টোবর (সোমবার) বিকেল ৩টার দিকে সে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।



এ ঘটনায় নিখোঁজ কিশোরীর মা মেঘনা রাণী দাশ বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৫৫৫, তারিখ: ২৬ অক্টোবর ২০২৬) দায়ের করেছেন।



জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ কৃষ্ণা দে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার রাজকুমার দে ও মেঘনা রাণী দাশের মেয়ে। তারা বর্তমানে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় পরিবারসহ বসবাস করছেন। নিখোঁজ কৃষ্ণা দে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।



নিখোঁজ কিশোরীর শারীরিক বিবরণ:

নাম: কৃষ্ণা দে

বয়স: আনুমানিক ১৫ বছর

উচ্চতা: ৪ ফুট ৬ ইঞ্চি

ওজন: ৪৫ কেজি

গায়ের রং: শ্যামলা

চুল: ছোট

চোখ ও নাক: চোখ কালো এবং নাক লম্বা



নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কৃষ্ণার কোনো সন্ধান পায়নি তাঁর পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই কিশোরীর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানা থাকে, তবে নিকটস্থ থানা অথবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।



এছাড়া নিখোঁজ কিশোরীর বিষয়ে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে (01863247759) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।