খেলাধুলায় তরুণদের উদ্বুদ্ধ করতে রাণীশংকৈলে শুরু হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করা ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পর্দা উঠলো ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর। যুব ঐক্যের আয়োজনে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহিবুল্লাহ আবু নুর।
অনুষ্ঠানে 'গেস্ট অব অনার' হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন এবং রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নুর আলিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং উপজেলা যুবদলের সভাপতি শামিম হোসেন সুমন।
রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম আকতার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মো. কায়েদুল ইসলাম। আয়োজকরা জানান, মাঠমুখী পরিবেশ তৈরি করে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মো. শাহাজান আলী, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, প্রচার সম্পাদক প্রভাষক আল মামুনুর রশিদ (মিন্টু) সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও ক্রীড়ামোদী দর্শক।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।