ফলো করুন
কৃষি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ: গোদাগাড়ীর কৃষকের মুখে হাসি ফোটাতে শুরু হলো মেগা প্রকল্প

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

রাজশাহীর গোদাগাড়ী অঞ্চলের কৃষি ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার (১৬ মার্চ) গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘খাল খনন কর্মসূচি’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।


এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এবং আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিত করতে এই প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু ফিতা কেটে এবং খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।


উদ্বোধনী বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যা কথা দেন, তা বাস্তবায়ন করেন। আজকের এই খাল খনন কর্মসূচি কেবল মাটি কাটার কাজ নয়, এটি এই অঞ্চলের হাজার হাজার কৃষকের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন: সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল। জনাব মোঃ রেহান আসাদ রাতুল: মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী), ডাক ওটেলিযোগাযোগ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। উপদেষ্টা রেহান আসাদ রাতুল তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তির ছোঁয়ায় গ্রামকে শহরে রূপান্তরের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক ড্রেনেজ ও সেচ ব্যবস্থা অপরিহার্য। এই উদ্যোগ রাজশাহীর কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে।


স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে সেচের অভাব এবং বর্ষাকালে পানি নিষ্কাশন না হওয়ায় বড় ধরনের ফসলহানি ঘটত। এই খাল খনন সম্পন্ন হলে গোদাগাড়ীর ফসলি জমিতে তিন মৌসুমে চাষাবাদ করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে নেওয়া এই পদক্ষেপ গোদাগাড়ীবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।